ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির ঘটনায় আরো পাঁচজনের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় আরো পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠে ছয়জনের মরদেহ। পরে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ লাশ উদ্ধার করে। 

নারায়ণগঞ্জ ফায়ার সাভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, এ নিয়ে এ ঘটনায় মোট ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হলো। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।


এরআগে রোববার রাতে লঞ্চডুবির ঘটনায় পাঁচ নারীর লাশ উদ্ধার করা হয়। পরদিন সোমবার সকালে এক শিশু ও দুপুরে উদ্ধারকৃত লঞ্চের ভেতর থেকে ২১ জনের লাশ উদ্ধার করা হয়। একইদিন রাতে দুই শিশুসহ আরও চারজনের লাশ উদ্ধার করা হয়।


বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের দেয়া তথ্যমতে, সোমবার পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়। এরপর মঙ্গলবার সকালে আরো ছয়জনের লাশ উদ্ধার করা হয়। 

ads
ads
ads

Our Facebook Page

↑